আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে দেশ পরিচালনায়: রফিকুল ইসলাম

আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে দেশ পরিচালনায়: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, সব জায়গায় আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। যেটা কারোর জন্যই আমাদের জন্য ভালো নয়। দেশের জন্য ভালো নয়।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন, ‘আমি শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ দিতে পারছি না। এ কারণে যে রাষ্ট্রপতি গণহত্যার সাথে সরাসরি জড়িত। উনি শেখ হাসিনার কোনো কাজকে অপছন্দও করেন নাই, নিষেধও করেন। বরং তার সকল কাজকে তিনি নির্বিঘ্নে সহযোগিতা করে গিয়েছেন। কাজেই এরকম একজন গণহত্যাকারী ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানাইতে পারি না।’

বর্তমান রাষ্ট্রপতির প্রতি বিএনপির এত দুর্বলতা কেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির একসময় মহাসচিব বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি থেকে সরাতে সময় লাগেনি। একজন বিতর্কিত ব্যক্তিকে কেন রাষ্ট্রপতি রাখছে, এটা বিএনপি ভালো বলতে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।