আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারছেন না

আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারছেন না

আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে আজ বুধবার পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ২৬ এপ্রিল বিকেলে সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় হয়। সেই সভায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন আইনজীবী জানান।

সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী (আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত), যা বাতিল হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।