আয়কর রিটার্ন দিতে পারবেন, কিন্তু জরিমানা গুনতে হবে

আয়কর রিটার্ন দিতে পারবেন, কিন্তু জরিমানা গুনতে হবে

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। গত ৩১ মার্চ এই সময় শেষ হয়। কিন্তু কোনো অনিবার্য কারণে এখনো যাঁরা রিটার্ন দিতে পারেননি, তাঁদের কী হবে। তাঁদের মাথায় কি আকাশ ভেঙে পড়বে? উত্তর হলো, না। আপনি চাইলে এখনো আয়কর রিটার্ন দিতে পারবেন। আগের দুই বছর পর্যন্ত বকেয়া রিটার্ন দিতে পারবেন। তবে আপনাকে জরিমানা গুনতে হবে। আবার অনেক কর–সুবিধাও পাবেন না। এতে খরচ বাড়বে, তবে বিপদ থেকে রেহাই পাবেন। কারণ, কোনো এক বছর রিটার্ন না দিলে পরেরবার রিটার্ন দিতে গেলে কিংবা ভবিষ্যতে যখন রিটার্ন দেবেন, তখন রিটার্ন না দেওয়ার কারণ হিসেবে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।

এখন প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএনধারী) আছেন। এর মধ্যে গতবার প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা নিজেদের আয়–ব্যয়ের খরচ জানিয়ে রিটার্ন দিয়েছেন। বাকিরা রিটার্ন দেননি।

জরিমানা কত, কী কর–সুবিধা মিলবে না বছর থেকে প্রায় সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যেহেতু সময় শেষ, তাই রিটার্ন জমা দেওয়ার সময় কিছু সুবিধা হারাবেন ওই করদাতা এবং জরিমানা গুনতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।