বাংলাদেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আজ রোববার বিকালে গাইবান্ধা জেলায় ৫ জনসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
আকস্মিক বজ্রপাতে এভাবে নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক।














































































