আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আইনজীবীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আইনজীবীদের অধিকার ও পেশাগত মান রক্ষার লক্ষ্যে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ নামে আইনজীবীদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যানের বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান আবদুর রহমান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ নামে আইনজীবীদের একটি নতুন সংগঠন গঠনের ঘোষণা করতে যাচ্ছি। প্রধান উদ্দেশ্য হলো আইনজীবীদের অধিকার ও পেশাগত মান রক্ষা করা।…বারগুলো (আইনজীবী সমিতিগুলো) ও বার কাউন্সিলকে রাজনীতিকরণের অবসান ঘটাতে হবে।’

প্রতিষ্ঠা সভা শেষে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যানের বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান আবদুর রহমান জাহাঙ্গীর।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।