বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের কর নীতি প্রতিযোগিতামূলক করতে হবে

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের কর নীতি প্রতিযোগিতামূলক করতে হবে

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের কাছে একটি দীর্ঘমেয়াদি করকাঠামো তৈরির দাবি জানিয়েছে এ দেশে কাজ করা বিদেশি কোম্পানিগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

সংগঠনটি জানিয়েছে, হুটহাট নীতি পরিবর্তন না করে একটি টেকসই পথনকশা থাকলে বিদেশিরা বাংলাদেশে আরও বড় বিনিয়োগে উৎসাহিত হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফরেন চেম্বার।

বৈঠকে প্রতিনিধিদল অর্থমন্ত্রীকে জানায়, নতুন সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কর নীতিকে আরও প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়িক নীতিমালার ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তারা বিশেষ জোর দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।