দেশে ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ২১ জন বিশিষ্ট নাগরিক। এর পাশাপাশি তাঁরা নারী, শিশু, সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।
গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ২১ জন বিশিষ্ট নাগরিক এই দাবি জানান। তাঁদের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশজুড়ে ক্রমবর্ধমান সহিংসতা, শিশু ধর্ষণ ও হত্যা, দমন-পীড়ন ও জনজীবনে অনিরাপত্তার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।’














































































