বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দেশের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দেশের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দই খাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন দুই সাংবাদিক। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।

হামলার দায়ে স্থানীয় বিএনপি নেতা নুর ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে শনিবার হাতীবান্ধা থানায় মামলা করেন হামলার শিকার সাংবাদিক আসাদুজ্জামান সাজু।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।