বাংলাদেশে সাংবাদিকের ওপর হামলার পর আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশে সাংবাদিকের ওপর হামলার পর আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি, একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও আমার দেশ বুড়িচং উপজেলা প্রতিনিধির ওপর হামলাকারী সালাহউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা হামলার নেতৃত্বদানকারী সালাহউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।