বাংলাদেশে শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে: রুহিন হোসেন

বাংলাদেশে শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে: রুহিন হোসেন

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, দেশে ও প্রবাসে কর্মরত গৃহশ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এই সংগ্রাম অব্যাহত থাকবে। গৃহশ্রমিকদের জন্য প্রণীত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

দেশের শ্রমিকদের প্রধান লড়াই হলো কর্মসংস্থান নিশ্চিত করা এবং শ্রমিকের স্বীকৃতি পাওয়া—এমন মন্তব্য করে সিপিবির এই নেতা আরও বলেন, কাগজে-কলমে শ্রমিকের স্বীকৃতি থাকলেও শ্রম আইনের বিবেচনায় যেসব অধিকারের স্বীকৃতি থাকার কথা, তা নেই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক লুনা নুর। রবিউল ইসলামের (রবি) সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গৃহশ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়না আক্তার, সাধারণ সম্পাদক আফরোজ আক্তার, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য শাখারভ হোসেন সেবক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা আক্তার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।