জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল।
অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য খুবই জরুরি জানিয়ে পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান যুবশক্তির সভাপতি।














































































