ভারতের নির্বাচনে বিজেপির প্রচারণা শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ

ভারতের নির্বাচনে বিজেপির প্রচারণা শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক উত্তাপ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। লড়াই কেবল আর ভোটের মাঠে নয় বরং এক ধরনের অঘোষিত রাজনৈতিক যুদ্ধে রুপ নিয়েছে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন- বিজেপি নির্বাচনে জিততে রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক কটাক্ষ নয়, বরং কেন্দ্রীয় শক্তির অতিরিক্ত প্রভাব বিস্তারের অভিযোগকে সামনে এনে নির্বাচনকে এক অসম লড়াই হিসেবে চিত্রিত করছে।

প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক মেরুকরণ প্রকট হয়ে ওঠে। নিরাপত্তার নামে বিপুল সংখ্যক কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং নির্বাচন কমিশনের ধারাবাহিক নিষেধাজ্ঞা ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করেছে।

এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা স্বাধীন ও নিরপেক্ষ থাকছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। মমতার অভিযোগের কেন্দ্রে রয়েছে এই নিরাপত্তা বলয়। তার বক্তব্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রের মতো সাঁজোয়া যান ও বাহিনী নামিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।