বিদেশে চিকিৎসা নেওয়া মুরব্বিদের সন্তানেরা দেশে পড়ালেখা করলেও আমাদের সন্তানেরা না

বিদেশে চিকিৎসা নেওয়া মুরব্বিদের সন্তানেরা দেশে পড়ালেখা করলেও আমাদের সন্তানেরা না

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কানাডার বেগমপাড়ায় আমাদের কোনো বাড়িগাড়ি নেই। তবে মুরব্বিদের অনেকেরই সেখানে বাড়িগাড়ি আছে, তাঁদের সন্তানেরা বিদেশে লেখাপড়া করেন এবং তাঁরা নিজেরা বিদেশে চিকিৎসা নিতে যান। এনসিপির উদ্যোগে 'চলো কুমিল্লা, গড়ি নতুন বাংলাদেশ' শিরোনামে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনের বিশেষ পদযাত্রা। এ কর্মসূচির অংশ হিসেবে পথসভাটির আয়োজন করা হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'এ দেশের সাধারণ মানুষ যেখানে দেশে চিকিৎসা নেয়, সেখানে কিছু 'অসাধারণ' মানুষ বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেন। আমাদের সন্তানেরা দেশে পড়ালেখা করলেও মুরব্বিদের সন্তানেরা বিদেশে পড়েন। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

বেকারমুক্ত দেশ গড়ার প্রত্যাশা জানিয়ে তরুণ এই সংসদ সদস্য বলেন, এ দেশের যুবসমাজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের স্থান হবে এবং বেসরকারি খাতেও তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও গতিশীল করা দরকার। হাসনাত আবদুল্লাহর মতে, 'আগামী বাজেটে এই দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমাদের সন্তানদের পড়ালেখার জন্য বিদেশে যেতে না হয়। এ জন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন করা জরুরি।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।