ব্যাংক তুলে দেওয়ার আইনের অভিযোগ

ব্যাংক তুলে দেওয়ার আইনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও এমনভাবে ব্যাংক রেজোল্যুশন আইন পাস করা হয়েছে, যাতে লুটপাটকারীরা আবার মালিকানা পাবে। এই আইনের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে।

শ্রমিক সমাবেশে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, শ্রমিকদের তুচ্ছ করে কোনোভাবেই ‘তুই’ সম্বোধন করা যাবে না। এই সম্বোধনের কারণে শ্রমিকদের মর্যাদাহানি হয়।

শ্রমিক শক্তির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল আমিন খান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল; কিন্তু সংসদে সরকার ও বিরোধী দলে কোনো শ্রমিক প্রতিনিধি নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।