বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। তিনি বলেন, উপাচার্যের কার্যক্রমে তিনি সহকর্মী শিক্ষক কর্মকর্তারা হতাশ। উপাচার্য সবার হক নষ্ট করছেন। সার্বিক বিষয় নিয়ে তাকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করেছি।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের কাছে প্রত্যাশা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদত্যাগের পর শিক্ষকদের চলমান আন্দোলন কোনদিকে যাবে ক্লাস পরীক্ষা চলমান থাকবে কি না এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।














































































