বিসিবি নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

বিসিবি নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। নিষেধাজ্ঞার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনের বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদালত।

বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার ওই আবেদনের ওপর শুনানি হয়। সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুসারে, ঢাকা মহানগরের ক্লাবগুলো থেকে ১২ জন পরিচালক নির্বাচন–সংক্রান্ত বিসিবির গঠনতন্ত্রের বিধান নিয়ে আইনজীবী মোশাররফ হোসেন চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।