বিসিএস নন-ক্যাডার নিয়োগের ফাইল দ্রুত পাঠানোর দাবি

বিসিএস নন-ক্যাডার নিয়োগের ফাইল দ্রুত পাঠানোর দাবি

৪৪তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের ফাইল দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আয়োজিত কর্মসূচি থেকে ২ হাজার ৯৬৮ জন প্রার্থীর ফাইল অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের দাবি জানানো হয়।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পর দুই মাস পার হলেও তাঁদের দাপ্তরিক ফাইল এখনো পিএসসির গণ্ডি পেরোয়নি। সাধারণত ফল প্রকাশের ১৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফাইল পাঠানো হলেও এবার দুই মাস পেরিয়ে গেছে। অথচ ৪৪তম বিসিএসের কাজ আটকে থাকলেও পরবর্তী ৪৫তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে।

প্রার্থীরা আশঙ্কা করছেন, ৪৫তম বিসিএসের প্রার্থীরা আগে যোগদান করলে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা জ্যেষ্ঠতা হারাবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।