বেরোবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের হামলা

বেরোবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের হামলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও সংবাদ সম্মেলন পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক ব্যর্থতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, প্রশাসন আমাদের ওপর দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।