ভবানীপুরে মমতা ও শুভেন্দুর লড়াই

ভবানীপুরে মমতা ও শুভেন্দুর লড়াই

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে সারা দিন কেটেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। ভোটের মাঠে কার্যত মুখোমুখি অবস্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসপ্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে তাঁরা দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্ষমতায় টানা চতুর্থ মেয়াদে টিকে থাকার লড়াইয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গতকাল ছিল এক ব্যতিক্রমধর্মী ভোটের দিন।

ভোটের দিন বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির ভয়, দমননীতি ও সশস্ত্র শক্তির রাজনীতি বাংলায় চলবে না। যত বেশি আমাদের হয়রানি করা হবে, আমরা ততই শক্তিশালী হব।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।