বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের নতুন উদ্বেগ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের নতুন উদ্বেগ

বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার দাবি নতুন নয়। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ছিল বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বিএনপি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে সচিবালয় বিলুপ্ত করা এবং সেখানে কর্মরত ১৫ বিচারক ও কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া—দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বিএনপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবের কারণে নিরপেক্ষতা হারিয়েছিল এবং তাদের নেতা-কর্মীরা হয়রানির শিকার হয়েছিলেন। দলটির ৩১ দফা সংস্কার প্রস্তাবেও সুপ্রিম কোর্টের অধীনে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল।

সরকার পক্ষের যুক্তি হলো, অধ্যাদেশটি সংসদে পাস হয়নি; তাই বিচারকদের মন্ত্রণালয়ে ফেরত নেওয়া ছিল ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।