বিজিবির সদস্যরা গুলি করছে বলে জবানবন্দি দেন সাক্ষী

বিজিবির সদস্যরা গুলি করছে বলে জবানবন্দি দেন সাক্ষী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকায় বিজিবি ও পুলিশ সদস্যদের গুলি করতে দেখেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মো. সাইফুর রহমান। জবানবন্দিতে তিনি বলেন, নির্মাণাধীন বাড়ির পিলারের পেছনে আশ্রয় নিয়ে তিনি দেখেন, বিজিবির সদস্যরা গুলি করছেন। বিজিবির সদস্যরা চলে যাওয়ার পর তিন–চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার এমন জবানবন্দি দেন রুহুল আমীন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ষষ্ঠ সাক্ষী হিসেবে তিনি এ জবানবন্দি দেন।

মামলার আসামি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবি কর্মকর্তা মো. রাফাত-বিন-আলম মুন, পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।