পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে বড়সড় রাজনৈতিক দাবি সামনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, প্রথম দফায় হওয়া ১৫২টি আসনের মধ্যে কমপক্ষে ১১০টি আসনে জয় নিশ্চিত বিজেপির। একই সঙ্গে তিনি জানান, দ্বিতীয় দফার ভোট (২৯ তারিখ, ১৪২ আসন) শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের বিষয়েও আত্মবিশ্বাসী তারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হুগলির বলাগড়ে জনসভা থেকে শাহ বলেন, প্রথম দফার ভোটের প্রবণতাই স্পষ্ট করে দিচ্ছে যে, বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে। তার কথায়, উত্তরবঙ্গের পাশাপাশি প্রেসিডেন্সি রেঞ্জেও বিজেপির পক্ষে প্রবল জনসমর্থনের ঢেউ দেখা যাচ্ছে।
এদিন একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও দেন শাহ। তিনি দাবি করেন, ক্ষমতায় এলে বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একজন বাংলা মিডিয়ামে পড়া বাঙালিকেই সামনে আনবে।














































































