বিপ্লব ব্যর্থ হবে অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত না করলে: তাজুল ইসলাম

বিপ্লব ব্যর্থ হবে অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত না করলে: তাজুল ইসলাম

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৯: ৩৩আপডেট : ২২ মে ২০২৬, ১৯: ৩৮ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, এই আইন দিয়ে গুম ঠেকানো যাবে না। খুবই জঘন্য আইন হয়েছে। আপনারা বলেছিলেন অন্তর্বর্তী সরেওকারের আমলের থেকে ভালো করবেন। কিন্তু ভালোতো হয়নি, আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ হয়েছে। এটা সংশোধন করে যথাযথ আইনি কাঠামো দিন। যাতে করে বাংলাদেশে আবার গুম ফেরত না আসে। তিনি আরো বলেন, এই আইন দেখে মনে হচ্ছে যারা এসবের সাথে জড়িত ছিল তারাই আপনাদেরকে দিয়ে এই আইনগুলো লেখাচ্ছে। এই আইন দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। এই জাতি বারবার প্রতারিত হয়েছে। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা প্রতারিত হওয়াটা মেনে নেব না। আমরা চাই গুম ও মানবাধিকার সংক্রান্ত এমনভাবে করা হোক যাতে সত্যিকারার্থে গুমের বিচার করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অফিসে অনুপস্থিত ১৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন।

যমুনা বাঁধ নির্মাণে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে: পানিসম্পদমন্ত্রী টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।