পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বাংলা দখলের স্বপ্ন ভেঙে যাবে। তিনি বুধবার উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গায় এক নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দিয়েছেন।
মমতা বলেন, ‘বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, এবারও তারা বিজেপিকে এই মাটি থেকে বিদায় করে দেবে।’
বিজেপির ধমকানি-চমকানিকে বিন্দুমাত্র পাত্তা দেন না জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি বিজেপির কাছে মাথা নত করি না। বাংলার মানুষ এখনো তৃণমূলের উন্নয়নের পক্ষে।’














































































