বিরোধীদলীয় নেতা মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে

বিরোধীদলীয় নেতা মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৪: ১২ রাজধানীর মিরপুরে এসএসসি, দাখিল ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন।

এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।