ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মাহমুদা হাবীবার পাঁচ কোটি টাকা মূল্যের একটি ভবন রয়েছে। পাশাপাশি সর্বশেষ আয়কর রিটার্নে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি।
নির্বাচন কমিশনে (ইসি) মাহমুদা হাবীবার দাখিল করা হলফনামায় এ তথ্য পাওয়া গেছে। প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে রাজশাহী থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।
হলফনামার তথ্য অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৯ শতাংশ জমির ওপর মাহমুদা হাবীবার একটি ভবন রয়েছে। ভবনটির অর্জনকালীন মূল্য ৯০ লাখ আর বর্তমান মূল্য পাঁচ কোটি দেখানো হয়েছে।














































































