বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদলকে দলটির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর।
বদরুদ্দোজা বাদল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক পদে ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক পদ থেকে বদরুদ্দোজা বাদলকে আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।














































































