বিএনপি নেতার হামলায় ইউপি চেয়ারম্যান আহত

বিএনপি নেতার হামলায় ইউপি চেয়ারম্যান আহত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন শিক্ষক ও অতিথিরা। হঠাৎ দুই ব্যক্তি লাঠি হাতে নিয়ে এক ব্যক্তিকে পেটাচ্ছেন। এমন পরিস্থিতিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে শিশুশিক্ষার্থীরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে।

এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে। সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লুরের ওপর এই হামলা করেছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম ব্যাপারী।

জসিম ব্যাপারী হামলা করার কথা স্বীকার করে বলেন, ‘ইউপি চেয়ারম্যান জিল্লু আওয়ামী লীগ করেন। এখন বিএনপি ক্ষমতায়, সে কেন অনুষ্ঠানে অতিথি হবেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।