বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক আমানুল্লাহ আমান।

সাংবাদিক আমানুল্লাহ অভিযোগ করেন, সরকারি পুকুর ইজারা নিয়ে মাটি ও বালু বিক্রির বিষয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।