নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গণিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসির অভিযোগের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিএসবি) বদলি করা হয়েছে।
আড়াইহাজার থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সবজেল হোসেনকে। তিনি ডিএসবির পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আজ রোববার সকালে নতুন ওসি যোগদান করেছেন।
তবে কী কারণে এই বদলি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ প্রশাসন।














































































