বিএনপি নেতাকে সাংগঠনিক সভা ছাড়াই বহিষ্কার

বিএনপি নেতাকে সাংগঠনিক সভা ছাড়াই বহিষ্কার

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির এক নেতাকে সাংগঠনিক সভা, লিখিত রেজুলেশন ও দলের সাধারণ সম্পাদককে অবহিত না করেই বহিষ্কারের অভিযোগ উঠেছে।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা জাহিদুর রহমান বলেন, আমি দলের সিদ্ধান্তকে সবসময় সম্মান করি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।