বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে বিএনপির সভাপতি সালাহউদ্দিন বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শরিফ আহমেদ একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। বুধবার বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর আহমেদের ছেলে শরিফ আহমেদ ও আরিফ আহমেদসহ পরিবারের সদস্যরা। এ সময় জমির মালিক মৃত আকমত আলিড় ছেলে শাহ আলমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শরিফ আহমেদ বলেন, সম্প্রতি আমাদের পরিবারের বিরুদ্ধে সরকারিভাবে রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি প্রভাবশালী মহল আমাদের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছে।

ময়নামতি ইউনিয়নের রামপাল মৌজায় আমাদের ১২ শতাংশ পৈতৃক জমি রয়েছে, যা আমার দাদা আকমত আলীর মালিকানাধীন ছিল। আমরা বৈধভাবে এই জমি ভোগদখল করে আসছি। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ আমাদের জমির উপর দিয়ে চলাচল করলেও আমরা মানবিক কারণে কোনো বাধা দেইনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।