বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ

বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

চাঁদাবাজ চক্রের দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল নম্বর থেকে এক পরিচালকের মোবাইল নম্বরে শুক্রবার দুপুরে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আমার নাম ভাঙিয়ে একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকের কাছে চাঁদা দাবি করে আসছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।