বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে।

লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধেই শিক্ষার্থীদের সচেতন করতে এ প্রচার চালানো হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।