বিএনপির সংরক্ষিত নারী আসনের কনিষ্ঠতম প্রার্থী মানসুরা আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনের কনিষ্ঠতম প্রার্থী মানসুরা আক্তার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত ৩৬ জনের মধ্যে মানসুরা আক্তার সর্বকনিষ্ঠ। তিনি এখনো শিক্ষার্থী হলেও তাঁর কোনো আয় নেই। তবে হলফনামায় তাঁর তিন লাখ টাকার সম্পদ আছে।

মানসুরা আক্তার জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ‘মানসুরা আলম’ নামে বেশি পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের এই ছাত্রী আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সম্মুখসারিতে ছিলেন।

মানসুরা আক্তার জুলাই গণ–অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।