জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না?














































































