সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সূবর্ণা সিকদারের হলফনামায় বার্ষিক আয়ের উৎস দেখানো হয়েছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, শিক্ষকতা পেশা ও ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি।
সূবর্ণা সিকদারের পেশা শিক্ষকতা। আর এই পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৩ হাজার ৪৬০ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৫৭ হাজার ৬০০ টাকা।
সূবর্ণার স্থাবর সম্পদের মধ্যে ৫২ শতাংশ এবং ২ কাঠা জমি রয়েছে। এসব জমির মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৮৬ হাজার টাকা। যার বর্তমান মূল্য আনুমানিক ১৮ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা।














































































