বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের পর ছেড়ে দেওয়া

বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের পর ছেড়ে দেওয়া

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘণ্টা পর দলটির নেতাদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে তাঁকে মুক্তি দেওয়ার পর ঘটনাটি ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।