বিএনপি নেত্রী সেলিমা রহমানের সম্পদের বিবরণ

বিএনপি নেত্রী সেলিমা রহমানের সম্পদের বিবরণ

বিএনপি নেত্রী সেলিমা রহমানের সম্পদের বিবরণ জানা গেছে। তার মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা। তার নামে ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ১৯৫ টাকা।

তার পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করা এই জ্যেষ্ঠ নেত্রীর কাছে নগদ অর্থ রয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৭৭৫ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৭৬৭ টাকা।

সেলিমা রহমানের বিরুদ্ধে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মোট আটটি মামলা করা হয়েছিল। তবে জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর নির্বাহী আদেশে মামলাগুলো প্রত্যাহার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।