ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন। তারা মসজিদ থেকে বের হওয়ার পরই আমার ওপর ডিম ছুড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে ডিম ছুড়ে মারা হয়েছে। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপর আমাদের সহযোদ্ধাদের ওপর হকি স্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রক্ষীবাহিনীর মতো করে ঝাপিয়ে পড়ে।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায় বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দেশে কোনো আইনের শাসন নেই, দেশে একটি জংলি শাসন চলছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা সংস্কার বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন,














































































