বিএনপি সরকার পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত

বিএনপি সরকার পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে তাদের দলদাসে পরিণত করছে। বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে এবং বিচারকদের স্বাধীনতা হরণ করেছে।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহের পায়রা চত্বরে খোলা স্থানে ২২ মে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের মামলা ও সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আইন বিভাগ ও পুলিশ বিভাগের কার্যক্রম গত চার দিন ধরে দেখছি, সেটি জুলাই অভ্যুত্থানের পরে কতটুকু পরিবর্তন হয়েছে, সেই প্রশ্ন তোলে। আমরা প্রত্যাশা করেছিলাম দলনিরপেক্ষ আইনানুগ একটি পুলিশ বাহিনী গড়ে উঠবে। অথচ পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত ও এই দলের আদর্শের সঙ্গে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।