চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশকে আলটিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশকে আলটিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই দাবিতে একযোগে প্রতিবাদ সভা হয়েছে জেলার অন্য চার উপজেলাতেও।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।