চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় না দেখার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে গ্রেপ্তারের জন্য। এ ক্ষেত্রে তাঁর রাজনৈতিক পরিচয় কী, সেটা বিবেচ্য বিষয় নয়।

ডিএমপি সদর দপ্তরে আজ বৃহস্পতিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথাগুলো বলেন। আজ এপ্রিল মাসের মাসিক অপরাধ সভা ছিল।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চাঁদাবাদদের তালিকায় থাকা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা রয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।