ছাত্রলীগের নিষিদ্ধ পোস্টার ও লিফলেট বিতরণের জন্য একজন তরুণকে গ্রেপ্তার

ছাত্রলীগের নিষিদ্ধ পোস্টার ও লিফলেট বিতরণের জন্য একজন তরুণকে গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ঘোরাঘুরির সময় এক তরুণকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে বনানী থানা–পুলিশ। গ্রেপ্তার ওই তরুণের নাম মো. আশিক তপেদার (২৪)।

পুলিশ জানিয়েছে, এসব পোস্টার ও লিফলেটে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা উল্লেখ রয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে বনানীর ঢাকা–ময়মনসিংহ রোড এলাকা থেকে আশিক তপেদারকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।