জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর প্ল্যাটফর্মকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন সংসদেরই নির্বাচিত চার নেতা। তারা অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাদমান সাম্য এই অভিযোগ করেন।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জকসুর মতো একটি প্ল্যাটফর্মকে দলীয় স্বার্থে ব্যবহার না করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ইশতেহার বাস্তবায়নে সংগঠনটির শীর্ষ নেতাদের পেশাদার আচরণ করার আহ্বান জানান।
ছাত্রশিবিরের নেতারা বলেন, জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।














































































