প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৯: ২৫আপডেট : ১৬ মে ২০২৬, ১৯: ২৬ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এ অবস্থায় চীন উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না।
শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। কর্নেল অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।
আমাদের দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর আছে কিনা। তিনি আরো বলেন, আমরা কোরআন-সুন্না মানি তাই আমাদের দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।














































































