হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মিলবে কি না, তা ১০ মে জানা যেতে পারে। এসব মামলায় জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের ওপর সেদিন রায়ের তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রায়ের এই দিন ধার্য করেন।
পৃথক পাঁচ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। আবেদনগুলোর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন।














































































