চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীরা জয়ী

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীরা জয়ী

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা বাধার মুখে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী–সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এনে তারা নির্বাচন বর্জন করে।

সমিতির সভাপতি পদে আইনজীবী ঐক্য পরিষদের তারিক আহমদ ও সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সহসভাপতি পদে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।