চট্টগ্রাম মহানগরে একই দিনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল হয়েছে। এসব মিছিল থেকে পুলিশ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তাদের ব্যাপারে যাচাই-বাচাই চলছে। বেশকিছু আলামত পাওয়া গেছে। সম্প্রতি তারা বন্দরনগরীতে একাধিক মিছিল করে পালিয়ে গেছে। তাছাড়া নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আদালত চত্বরে মানববন্ধন ও পোষ্টার সাঁটিনোর কাজেও তারা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।
শুক্রবার বিকেলে নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম। তিনি জানান, কোতোয়ালি থানায় ছয়জন ও পাঁচলাইশ থানায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার বেশকিছু আলামতও পাওয়া গেছে তাদের কাছে।














































































