চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত ৬ মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন, জঙ্গল সলিমপুরে অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগসহ গত ৬ মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন।
জেলা প্রশাসক বলেন, সমাজের বাস্তব চিত্র সবচেয়ে বেশি তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করি।














































































